BDO অফিসে জমা দেওয়ার আবেদনপত্র — নাম-ঠিকানা লিখলেই BDO অফিসে জমা দেওয়ার মতো তৈরি দরখাস্ত, A4 প্রিন্ট/PDF। সম্পূর্ণ ফ্রি।
🔒 আপনার তথ্য এই ব্রাউজারেই থাকে — কোথাও পাঠানো বা জমা হয় না।বরাবর,
ব্লক উন্নয়ন আধিকারিক (BDO)
………… ব্লক অফিস, জেলা – …………
বিষয়: পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির (₹৬০,০০০) টাকা না পাওয়া প্রসঙ্গে আবেদন।
মহাশয়,
সবিনয় নিবেদন এই যে, আমি …………, পিতা/স্বামী – …………, সাকিন – গ্রাম: …………, পোস্ট অফিস: …………, থানা: …………, গ্রাম পঞ্চায়েত: …………, ব্লক: …………, জেলা: …………। আমি পশ্চিমবঙ্গ আবাস যোজনার একজন উপভোক্তা; আমার রেজিস্ট্রেশন নম্বর – …………। আমার বাড়ির কাজ লিন্টেল স্তর পর্যন্ত সম্পূর্ণ ও যাচাই সম্পন্ন হয়েছে, কিন্তু এখনও দ্বিতীয় কিস্তির ₹৬০,০০০ টাকা আমার ………… ব্যাংকের অ্যাকাউন্টে (অ্যাকাউন্ট নম্বর: …………, IFSC: …………) জমা হয়নি।
অতএব, আপনার নিকট বিনীত অনুরোধ, বিষয়টি যাচাই করে আমার প্রাপ্য কিস্তির টাকা ছাড়ার ব্যবস্থা করলে বাধিত থাকব।
তারিখ: …………
ইতি,
আপনার বিশ্বস্ত,
নাম: …………
মোবাইল: …………